এম এ শূন্য আসনে
ভর্তি বিজ্ঞপ্তি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শূন্য আসনে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যে কোনো পাবলিক/জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজসমূহ থেকে/প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত)/ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ থেকে ফারসি ভাষা ও সাহিত্য অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে সিজিপিএ কমপক্ষে ৩.০০/দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ফারসি, আরবি ও উর্দু বিষয়ে স্নাতক সম্মান এবং ইসলামী-আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (সম্মান) পাশসহ ফারসি ভাষা জানা শর্ত পূরণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়/অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে এবং উপরিউক্ত শর্ত পূরণকারী দেশে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্দিষ্ট বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আবেদনকারীদের বিষয়ভিত্তিক ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে।
আবেদনপত্র ও ভর্তির তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অফিস অথবা ওয়েব সাইটের নোটিশে https://www.du.ac.bd/body/PERS পাওয়া যাবে।
Form: https://ssl.du.ac.bd/storage/private/assets/images/file/cf0cae9e-85e3-487a-b114-daa07cac928b.pdf
(ড. মো. মুমিত আল রশিদ )
চেয়ারম্যান
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ:
কলাভবন ৩য় তলা
কক্ষ নং ৩০২১
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল নং ০১৭১২৪৬৪১১৮
E-mail: persian@du.ac.bd